ছুটিতে বিদেশ যাচ্ছেন গোয়েন্দা বিভাগের প্রধান হারুন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছুটিতে বিদেশ যাচ্ছেন গোয়েন্দা বিভাগের প্রধান হারুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ

 

তের দিনের ছুটিতে বিদেশ যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম বার, পিপিএম বার, অতিরিক্ত পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা এর অনুকূলে নিজ এবং স্ত্রীর চিকিৎসা গ্রহণের উদ্দেশ্যে সস্ত্রীক সিঙ্গাপুর গমনের অনুমতি এবং এতদুদ্দেশ্যে ৩-৬-২০২৩ তারিখ অথবা ছুটি ভোগের তারিখ হতে তের দিনের বহিঃ বাংলাদেশ ছুটি (অর্জিত) মন্জুর করা হলো। শর্ত অনুযায়ী সরকার এ ভ্রমণের কোনো ব্যয় বহন করবে না।মানবজমিন

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ