জনসমুদ্রে পরিণত হয়েছে শহীদ মিনার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনসমুদ্রে পরিণত হয়েছে শহীদ মিনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের বিচারের দাবিতে শিক্ষার্থী-জনতার সম্মিলিত উদ্যাগে জনসমুদ্রে পরিণত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।

শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ‘দ্রোহ যাত্রা’র ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শহীদ মিনারে এসে জড়ো হয়। সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছেন এ কর্মসূচিতে।

এ সময় তারা স্লোগান দিতে থাকেন, ‘আমার ভাই মরলো কেন, স্বৈরাচার জবাব চাই’, ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও,’ ‘দিয়েছি ত রক্ত, আরও দেবো রক্ত’, ‘আমার ভাই মরল কেন, শেখ হাসিনা জবাব দে’, শেখ হাসিনা স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়’, ‘পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গী’ ইত্যাদি।

শিক্ষার্থী-জনতার এই বিক্ষোভে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এর আগে, দুপুর আড়াইটার দিকে প্রেসক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশ্য ‘দ্রোহ যাত্রা’ শুরু করে শিক্ষক-জনতা। ‘দ্রোহ যাত্রা’র সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ