জনসমুদ্র নয়াপল্টন এলাকা, আসছে মিছিলের স্রোত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনসমুদ্র নয়াপল্টন এলাকা, আসছে মিছিলের স্রোত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
খণ্ড খণ্ড নয়। হাজার হাজার নেতাকর্মীর মিছিলের স্রোত শুরু হয়েছে। রাজধানীর চারপাশ থেকেই আসছে মিছিল। সব মিছিলের মোহনা নয়াপল্টন। সকাল ১০টা বাজতেই জনসমুদ্রে পরিণত হয়েছে নয়াপল্টন ও আশপাশের এলাকা। মানুষের ঢল পূর্বদিকে আরামাবাগ, ফকিরাপুল থেকে শুরু হয়েছে, সেটা পশ্চিম দিকে নয়াপল্টন, কাকরাইল পার হয়ে মালিবাগ মোড়ে গিয়ে ঠেকেছে। দক্ষিণ দিকে বিজয়নগর উপচে পুরানা পল্টনে গিয়ে ছড়িয়েছে। যেদিকেই চোখ পড়ে বিএনপি নেতাকর্মীদের মিছিলের ঢল আর স্লোগানের শব্দ। মানুষের ভিড়ের কারণে চৌধুরীপাড়া থেকে ফ্লাইওভার পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়েছে। মতিঝিল, আরামাবাগ, ফকিরারপুল নয়াপল্টন, বিজয়নগর, কাকরাইল, মালিবাগ পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির মহাসমাবেশ আনুষ্ঠানিক ভাবে শুরু হবে ২টায়।

রাতেই ট্রাক দিয়ে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সারাদেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা রাতেই নয়াপল্টনে অবস্থান নেন। ভোর থেকে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মীদের মিছিল, স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা নয়াপল্টন এলাকা। তাদের হাতে হাতে দলীয় ও জাতীয় পতাকা। মাথায় দলীয় বেন।


গত ১৮ অক্টোবর সরকার পতনের একদফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব।

মহাসমাবেশ আনুষ্ঠানিক ভাবে শুরু হওয়ার পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ