জবি শিক্ষার্থীর আত্মহত্যায় দায়ীদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জবি শিক্ষার্থীর আত্মহত্যায় দায়ীদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২০, ২০২৪ ২:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২০, ২০২৪ ২:৪২ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরোজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় দায়ী আইন বিভাগের ছাত্র রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দীন ইসলামের প্ররোচনার ঘটনায় বরিশালে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২০) মার্চ সকাল ১১টায় মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নগরীর সদররোডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক (অব.) শাহ্ সাজেদার সভাপতিত্বে ও নারী নেত্রী প্রতিমা সরকারের সঞ্চলনায় প্রতিবাদ সমাবেশে বিভিন্ন বক্তারা বলেন, আজ বিচারহীনতা সংস্কৃতির কারণে দেশে একের পর এক নারী ধর্ষণ, খুনের মত ঘটনা ঘটার পরও এর কোন বিচার হয়না বলে অপরাধীরা সবসময় ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আমরা অভিলম্বে দেশের সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে নারী বান্ধব পরিবেশ সৃষ্টি করা সহ যৌন নিপিড়ন, হয়রানি ও ধর্ষনের মত ন্যাক্কারজনক সকল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের জন্য সরকারের প্রতি আহবান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল ট্রেড ইউনিয়ন শাখা সভাপতি এ্যাড. এ কে আজাদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পূষ্পরানী চক্রবর্তী, নারী নেত্রী অধ্যাপক টুনু রানি কর্মকার, বিএম কলেজ সাবেক অধ্যক্ষ ননী গোপাল, উন্নয়ন সংগঠক রনজিৎ দত্ত, রফিকুল আলম, শুভংকর চক্রবর্তী, হাসিনা বেগম নিলা, ছাত্র ইউনিয়ন নেতা তুষার সেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ