জাজিরায় বাল্কহেডের ধাক্কায় জেলে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাজিরায় বাল্কহেডের ধাক্কায় জেলে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি : জাজিরায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারে থাকা আবুল কালাম (৪০) নামের এক জেলে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। রোববার সন্ধ্যা ৬টার দিকে পদ্মা সেতুর ৩৪ নম্বর পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার মাদবর কান্দি এলাকার পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয় জেলে আবুল কালাম। নিহত আবুল কালাম মোল্লা জাজিরা উপজেলার মাদবর কান্দি এলাকার মৃত রহমান মোল্লার ছেলে।
স্থানীয় ও মাঝিরঘাট নৌপুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে আবুল কালাম মোল্লা, দাদন মল্লিক, আলতু মোল্লা ও সিদ্দিক হাওলাদার একটি নৌকায় করে পদ্মা নদীর মাদবর কান্দি এলাকায় জাল ফেলে মাছ ধরছিলেন। রাত ৩টার দিকে জাজিরা প্রান্ত থেকে ছেড়ে আসা একটি বাল্কহেড তাদের নৌকাটিকে ধাক্কা দিলে সবাই পানিতে পড়ে যায়। এসময় অন্য জেলেরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয় আবুল কালাম মোল্লা। বিষয়টি নৌপুলিশকে জানানো হয়। পরে নৌপুলিশ ও মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদলের যৌথ প্রচেষ্টায় প্রায় ১৫ ঘণ্টা পর আবুল কালামের মরদেহ উদ্ধার করা হয়।
মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোফাজ্জল হক বলেন, স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ