জাজিরায় বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাজিরায় বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের বস্তাবন্দি মরদেহ মাটিচাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবর কান্দি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে জব্বার মাষ্টারের পরিত্যক্ত বাড়ির পাশ থেকে দুর্গন্ধ বের হলে মাটি খুঁড়ে বস্তা বন্দি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করে। এর আগে গত বুধবার রাতে মসজিদে আজান দেয়া নিয়ে দ্বন্দ্বের জেরে খবির সরদার নামে বিএনপি এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠে আলমাসের বিরুদ্ধে। নিহত খবির সরদার বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তার নিহতের ভাই দানেশ সরদার বাদী হয়ে আলমাসসহ ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার ৩দিন পর বস্তাবন্দি অবস্থায় আলমাসের মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, খবির সরদারকে হত্যার ঘটনার প্রধান আসামি আলমাস সরদার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ