জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধী মত দমনের মিশনে নেমেছে: ভিপি নুর - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধী মত দমনের মিশনে নেমেছে: ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ

 

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধী মত দমনের মিশনে নেমেছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য বিএনপিসহ ৫৪টি দল যখন রাজপথে যুগপৎ আন্দোলন করছে, তখন সরকার ভয় পেয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। তারা গণঅধিকার পরিষদ ও বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে এবং পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করছে।

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক গণপদযাত্রা-পরবর্তী পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি, হুমকিসহ সারা দেশে বিরোধী রাজনৈতিক দলের ওপর দমন-পীড়ন, মামলা-হামলার প্রতিবাদে কালোব্যাজ ধারণ করে এ গণপদযাত্রা করে দলটি।

পদযাত্রাটি পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড় দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, আবু হানিফ, ড. মালেক ফরাজী, শহিদুল ইসলাম ফাহিম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ