জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ পরিবর্তনের দাবি জামায়াতের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০০, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ পরিবর্তনের দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৩০, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৩০, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (৩০ নভেম্বর) রাজশাহীর মাদরাসা ময়দানে আট দলীয় বিভাগীয় সমাবেশে তিনি এ দাবি জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে এবং নির্বাচন সুষ্ঠু হওয়া কঠিন হয়ে পড়বে। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কিছু পরামর্শক একই দিনে নির্বাচন ও গণভোটের গেজেট প্রকাশ করিয়েছে।

তিনি আরও বলেন, সরকারের গেজেট কোনো ওহির বাণী নয়—প্রয়োজনে তা সংশোধন করে প্রথমে গণভোট, পরে জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত। জুলাই সনদের সাংবিধানিক সংস্কারগুলোর বিস্তারিত প্রকাশ না করা ‘জনগণের জানার অধিকারের লঙ্ঘন’ বলে উল্লেখ করেন।

মিয়া গোলাম পরওয়ার জানান, এখনো প্রশাসনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। বিভিন্ন স্থানে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, এ অবস্থায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান, যা দুর্নীতি, সন্ত্রাস ও ভিন্নমত দমনের রাজনীতি পরিবর্তনের পথ সুগম করবে।

সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা বার্তাও পাঠ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ