জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি : জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ২৭, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ২৭, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনের আস্থা ও দক্ষতা প্রমাণে স্থানীয় নির্বাচন আগে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন হলে নির্বাচন অনেকাংশে প্রশ্নবিদ্ধ হতে পারে- এজন্য সবার আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।
শুক্রবার (২৭ জুন) বিকেলে সিলেট নগরীর কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সে নূর ফাউন্ডেশন আয়োজিত অর্থসহ আমপারা মুখস্থ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকারের আমলে ২ জন নির্বাচন কমিশনারের ওপর মানুষের যে তিক্ততা রয়েছে সেটি থেকে এবারের নির্বাচন কমিশনের শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া, জনদুর্ভোগ কমাতেও স্থানীয় সরকার নির্বাচন সবার আগে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। ৫ আগস্টকে সরকার ঘোষিত নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি অধ্যক্ষ মাসউদ খান, সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান, আনজুমানে খেদমতে কোরআনের সভাপতি সৈয়দ একরামুল হক, দাওয়াতুল ইসলাম ইউকের প্রাক্তন আমির হাফিজ শফিকুর রহমান মাদানী, জাতীয় ইমাম সমিতির মহাসচিব শাহ নজরুল ইসলাম, ইক্বরা ইন্টারন্যাশনাল ইউকের চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদসহ বিশিষ্টজনরা।
জনতার আওয়াজ/আ আ