জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ৩০, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ৩০, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ

 

শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন। রবিবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরিন শারমিন আহমেদ চৌধুরী।

করোনাভাইরাস পরিস্থিতির কথা চিন্তা করে এবারও অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে। অধিবেশনের আগে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে করোনাভাইরাসের পরীক্ষা করা হয়। করোনার নেগেটিভ সার্টিফিকেট দেখিয়ে সংশ্লিষ্টদের সংসদ ভবনে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়।

অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অধিবেশনের শুরুতে যথারীতি শোক প্রস্তাব উপস্থাপিত হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গত ১২ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ