জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার পেলো ওয়ালটন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার পেলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ

 

সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার পেয়েছে ওয়ালটন প্লাজা। ২০২০-২১ অর্থবছরে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ওয়ালটন প্লাজাকে এই পুরস্কার দেয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা উত্তরের আওতাধীন ওয়ালটন প্লাজা ব্যবসায় খাতে সেরা ভ্যাটদাতার এ পুরস্কার ও সম্মাননা পেলো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাতীয় ভ্যাট দিবসের অনুষ্ঠানে ওয়ালটন প্লাজাসহ জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠান এবং জেলা পর্যায়ে ১২০টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন এনবিআরের মূসক নীতির সদস্য জাকিয়া সুলতানা এবং মূসক নিরীক্ষার সদস্য মো. সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছ থেকে সর্বোচ্চ ভ্যাটদাতার ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন ওয়ালটন প্লাজার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রায়হান।

ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান বলেন, ‘দেশের সব নিয়ম-কানুন মেনে ওয়ালটন প্লাজা ব্যবসা পরিচালনা করে আসছে। যথাযথ ভ্যাট দেওয়ার মাধ্যমে দেশজ উৎপাদনেও (জিডিপি) প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যার স্বীকৃতিস্বরূপ এনবিআর ওয়ালটন প্লাজাকে সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কারে ভূষিত করেছে।’
উল্লেখ্য, ভ্যাট প্রদানে উৎসাহ দিতে প্রতি বছর সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ