জাপা’র আরও দুই নেতা বহিষ্কার ঢাকা মহানগর উত্তর কমিটি বিলুপ্ত ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাপা’র আরও দুই নেতা বহিষ্কার ঢাকা মহানগর উত্তর কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৪, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৪, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সেন্টু ও সিলেট-২ আসন থেকে নির্বাচন করা ইয়াহ ইয়া চৌধুরীকে দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সেই সঙ্গে ঢাকা মহানগর উত্তর কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৪ জানুয়ারি) জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি’র সুপারিশক্রমে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা মহানগর উত্তর এর মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছেন।

সেই সঙ্গে মোঃ শফিকুল ইসলাম সেন্টু ও ইয়াহ ইয়া চৌধুরী’কে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ভাইস চেয়ারম্যান পদ সহ দলীয় সকল পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এর আগে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও প্রেসিডিয়াম মেম্বার সুনীল শুভ রায়কে বহিষ্কার করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ