জাফলংয়ের পাথর লুটের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাফলংয়ের পাথর লুটের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথরকোয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।

গতকাল সোমবার (১৮ আগস্ট) রাতে উপজেলা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে এ মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ।

মামলার এজাহারে বলা হয়েছে, কিছু দুষ্কৃতকারী চলতি আগস্ট মাসের ৭, ৮ ও ৯ তারিখে জাফলং গেজেটভুক্ত পাথরকোয়ারি থেকে অবৈধভাবে জাফলং জিরো পয়েন্ট থেকে টানা তিন দিনে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট করেছে, যার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।

তদন্ত সাপেক্ষে শনাক্ত করে পাথর লুটে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ওসি তোফায়েল আহমদ। তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পরে যারা পাথার লুটপাট করেছিল, তাদের বিরুদ্ধে আগেই মামলা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ