জাবিতে ধর্ষণের শিকার নারীর পাশে ছাত্রদল নেত্রীরা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাবিতে ধর্ষণের শিকার নারীর পাশে ছাত্রদল নেত্রীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১২:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১২:৪৭ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্ষণের শিকার নারীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেত্রীরা। আজ সোমবার বিকেলে তারা হাসপাতালে গিয়ে ভুক্তভোগী নারীর পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তারা হাসপাতালে গিয়ে নারীর সার্বিক খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন মানসুরা আলম, ছাত্রীবিষয়ক সম্পাদক কেন্দ্রীয় সংসদ, যুগ্ম সম্পাদক রেহেনা আখতার শিরিন, সহ সাধারণ সম্পাদক আরিবা নিশিত, সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন, সহ ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সদস্য মাকসুদা মনি, শারমিন সুলতানা রুমা ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি লিজা ইসলাম।

তবে ছাত্রদলের নেত্রীরা হাসপাতালে গেলেও পুলিশির বাধায় নির্যাতিত নারীর সঙ্গে দেখা করতে পারেননি। তারা নারীর পরিবারকে জানান, আইনি সহায়তাসহ যেকোনো প্রয়োজনে ভিক্টিম ও তার পরিবারের পাশে থাকবে ছাত্রদল।

ছাত্রদল নেত্রীরা মনে করেন, নিপীড়কদের সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ