জামায়াত বিএনপির সঙ্গে বেইমানি করেছে: বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:১১, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াত বিএনপির সঙ্গে বেইমানি করেছে: বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ

 

জামায়াতকে ভোট দিলে আমার মরদেহ পাবেন: ফজলুর রহমান
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী তাকে ‘ফজু পাগলা’ উপাধি দিয়েছে। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, জামায়াতকে যদি ভোট দেন, তাহলে আপনারা আমার মরদেহ পাবেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, ‘আপনাদের জন্য একটা টাইটেল এনেছি—ফজা পাগলা। যে হারামজাদারা আমাকে এই টাইটেল দিয়েছে, তারা হলো জামায়াত। তাদেরকে ভোট দিলে আমার মরদেহ পাবেন। তাদেরকে ভোট দেবেন আপনারা? দেবেন?’

তিনি আরও বলেন, ‘কালকেও আমাকে অনেক বকা দেওয়া হয়েছে। আমার অপরাধ কী? আমি তো কাউকে গালি দিইনি। কিন্তু যখন তারা বলে মুক্তিযুদ্ধ নাকি একাত্তরে হয়নি, তখন চুপ থেকে পারলাম না। আমি একজন মুক্তিযোদ্ধা। কেউ মুক্তিযুদ্ধকে বিকৃত করলে তার বিরুদ্ধে কথা বলবই।’

অনুষ্ঠানে তার সহধর্মিনী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ