জামালপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদরের তিতপল্লা বাস স্ট্যান্ডে বাস-পিকআপ ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহাব্বত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মৃত সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন ও জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে শামসুল হক। নিহত দু’জনই সবজি ব্যবসায়ী। তারা পিকভ্যানের যাত্রী ছিলেন।

আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকা গামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যান ও জামালপুরগামী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত হয় ৬জন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ