জামালপুরে পিপি’র অপসারণের দাবিতে আইনজীবী ফোরামের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ১৮, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ১৮, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

ছবি: প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দূর্নীতিবাজ, অযোগ্য, সরকারি আইন কর্মকর্তাগণ কর্তৃক অনাস্থা আনয়নকারী জামালপুর জেলা জজ আদালতের পিপি এডভোকেট মো. আনিসুজ্জামান গামার অনতিবিলম্বে অপসারনের দাবিতে মানববন্ধন করেছে জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইন কর্মকর্তাবৃন্দ ও আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ।
বুধবার (১৮ জুন) সকালে জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাবনবন্ধনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের সভাপতি এডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জজ আদালতের জিপি তৌফিকুল ইসলাম বাদশা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জিপি এডভোকেট দিদারুল ইসলাম দিদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রিশাদ রেজওয়ান বাবু, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোবারক হোসেন প্রমূখ।
এই সময় বক্তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দূর্নীতি, অযোগ্যতাসহ নানা অভিযোগ অনিয়মের কথা উল্লেখ করে জামালপুর জেলা জজ আদালতের পিপি এডভোকেট মো. আনিসুজ্জামান গামাকে আগামী রবিবার (২২ জুন) এর মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন।
জনতার আওয়াজ/আ আ