জামালপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৪, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ

 

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
ছবি :সংগৃহীত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিন্ন্যাফৈর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বিন্ন্যাফৈর এলাকায় ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যক্রম পরিচালনার জন্য একটি দলীয় কার্যালয় খোলা হয়েছিল। গত তিনদিন ধরে কার্যালয়টি বন্ধ ছিল। শনিবার সকালে সুলতান ভূঁইঞা নামে স্থানীয় এক ব্যক্তি দেখতে পান, কার্যালয়টির দরজার তালা বাইরে থেকে খোলা। পরে তিনি কার্যালয়ের ভেতরে গিয়ে দেখেন, সেখানে থাকা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের ছবি এবং অন্যান্য আসবাবপত্র পুড়িয়ে ফেলা হয়েছে।

পরে বিষয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও স্থানীয় নেতা-কর্মীদের জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তীতে সরিষাবাড়ী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির বলেন, ‘এ ঘটনাটি আওয়ামী লীগের দোসররা ঘটিয়েছে। সরিষাবাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আমরা এখনো কিছু বলছি না বলেই তারা আমাদের অফিসে আগুন দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ দুপুর সাড়ে ৩টার দিকে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ