জামিনের পর জেলগেট থেকে আটক আ.লীগ নেত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামিনের পর জেলগেট থেকে আটক আ.লীগ নেত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি মিললেও শেষ পর্যন্ত বাইরে যেতে পারেননি মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী সোনিয়া সুলতানা। কারাগারের ফটক থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আবারও আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৮ মে) সকালে মাগুরা জেলা কারাগার থেকে মুক্ত হওয়ার পর জেলগেট থেকেই তাকে আটক করা হয়।

আটক কাজী সোনিয়া সুলতানা শহরের স্টেডিয়াম পাড়া এলাকার মৃত জামিল হোসেনের মেয়ে। তিনি মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মাগুরা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যানও ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, মাগুরা সদর থানায় দায়ের করা একটি মামলায় তিনি এতদিন জেলা কারাগারে আটক ছিলেন। পরে বৃহস্পতিবার (০৭ মে) হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। জামিনের প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে কারাগার থেকে বের হওয়ার সময়ই তাকে পুনরায় আটক করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে সোনিয়া সুলতানাকে একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

জানা গেছে, গত ৫ মার্চ শহরের জামরুলতলা এলাকায় মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাজী সোনিয়া সুলতানা। ওই ঘটনার পরদিন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ