জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৭, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৭, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে এই শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সমন জারির মাধ্যমে জরুরি ভিত্তিতে আদালতে হাজিরা দিতে যাওয়ায় তিনি আসতে পারেননি।

পরে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসকদের একটি সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব। উদ্দেশ্য ছিল চিকিৎসা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আজ থেকে ৩৪ বছর আগে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) প্রতিষ্ঠিত হয়েছিলো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, দেশের চিকিৎসা ব্যবস্থার কী অবস্থা। ঘরে ঘরে ডেঙ্গু। হাসপাতালগুলোতে জায়গা নেই। প্রতিদিনই ডেঙ্গুতে মানুষ মরছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ