জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৫৯, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৩০, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৩০, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৩০ নভেম্বর) জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং জাতীয় ঐক্যের নেতা। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন।

প্রধান বক্তা হিসেবে জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক ও আপোষহীন নেতৃত্বের প্রতীক। তিনি তার সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়া করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়া সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক শাহ আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মতিঝিল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য আনোয়ার হোসেন, জিসফ সহ-সভাপতি আনোয়ার চৌধুরী, নজরুল ইসলাম, আলী মণ্ডল, ইঞ্জিনিয়ার সুমন, সোহেল রানা, মো. মিনহাজ হোসেন, জাহাঙ্গীর হোসেন, বরকত পাটোয়ারী, দেলোয়ার হোসেন মানিক, রাশেদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ