জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মির্জা ফখরুল ও সালাহউদ্দিন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মির্জা ফখরুল ও সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে অবস্থিত কমিশনের কার্যালয়ে পৌঁছান তারা।

বিকালে জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠান হবে। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। তবে শেষ সময়েও নানা শর্ত ও ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারে দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো।

বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম অনুষ্ঠানটি সম্প্রচার করবে। সনদ সই অনুষ্ঠানে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ