জেসমিনের মৃত্যুর ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জেসমিনের মৃত্যুর ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ

 

র‌্যাবের হেফাজতে নওগাঁর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের (৩৮) মৃত্যুর ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে ওই ঘটনার সঙ্গে জড়িত র‌্যাব সদস্যদের সরিয়ে হেডকোয়ার্টারে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক। পরে তিনি সাংবাদিকদের বলেন, নওগাঁ জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রেখে উচ্চক্ষমতাসম্পন্ন এ কমিটি গঠন করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এর আগে অ্যাটর্নি জেনারেল ময়নাতদন্ত প্রতিবেদন ও সুরতহাল প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন।

গত ২২ মার্চ ভূমি অফিসের কর্মী নওগাঁ শহরের জনকল্যাণপাড়া এলাকার বাসিন্দা সুলতানা জেসমিনকে আটক করে র‌্যাব। এরপর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

পর দিন ২৩ মার্চ বিকালে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হক।

তার পরদিন শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেসমিন। আটকের পর র্যাব হেফাজতে জেসমিনকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ