জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৬, ২০২২ ৫:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৬, ২০২২ ৫:৩৭ অপরাহ্ণ

 

হঠাৎ করে দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে রাজশাহী মহানগর যুবদল বিক্ষোভ মিছিল করে।

আজ শনিবার (০৬ আগস্ট) নগরীর লোকনাথ স্কুল মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সোনাদিঘীর মোড় হয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে বাটার মোড়, গণকপাড়া হয়ে সিটি কলেজের সামনে দিয়ে সদর হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে রাজশাহী কলেজের সামনে দিযে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় যুবদলের নেতা কর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমা৷ রিটন বলেন, রাতের আধাঁরের ভোট চোর সরকার রাতের আধাঁরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মাধ্যমে আবারো প্রমাণ করেছে এই অবৈধ সরকার জনগণের থেকে বিচ্ছিন্ন। জনগণের পকেট কেটে দেশের টাকা দূর্ণীতি ও বিদেশে পাচার করাই এদের একমাত্র কাজ। দেশের এই ক্লান্তিলগ্নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নির্দেশে যুবদলের নেতা কর্মীরা সরকার পতনের আন্দোলনের জন্য এখন প্রস্তুুতি নিচ্ছে।

পথ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি এ সময় আরো উপস্হিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, যুগ্ন আহবায়ক মোঃ নাসিম খান, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আনারুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মোঃ সালমগীর হোসেন, যুগ্ম-আহ্বায়ক আল আমিন বাবু,যুগ্ম-আহ্বায়ক মোঃ জামিল হোসন, যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক ইসমাইল হোসেন রাহি, রাজশাহী মহানগর যুবদলের দপ্তর শফিক মাহমুদ তন্ময়, মহানগর বিএনপির সদস্য আবু হেনা রান্টু, হিমেল, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, মতিহার থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বসির উদ্দিন সনি, মহানগর যুবদলের সম্মানিত সদস্য বনি সরদার, মিসদাকুল খান মিলন, মনিরুল ইসলাম জনি, আশরাফুজ্জামান সজিব, তন্ময় মোল্লা, জুয়েল ইসলাম, হাসনাত হোসেন ফয়সাল জন, মির্জা ইমরুল মুন্না, রফিক, সাইফুল, সোহেল রানা, রাকিব হোসেন, রাসেল হোসেন, আকতার হোসেন অপু, সুমন সরদার, সরোয়ার পারভেজ রকি, রাকিব হোসেন, রবিন উন হাসান জাহিদ, পলাশ, বাপ্পি, আলিফ আল মাহমুদ লুকেন, এসএম তোহিদ দুর্লভ, তানভীর আহমেদ হিরা, জয়নাল আবেদীন জনি, টোকেন সহ রাজশাহী মহানগর যুবদল ও থানার নেতা কর্মীবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ