ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শের আলী গ্রুপ এবং মশিউর গ্রুপের কর্মীদের মধ্যে এই সংঘর্ষ বাধে। দু’পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সকালে মাধবপুর গ্রামের সামাজিক দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় মোহন শেখ (৬৫) নামে একজন নিহত হন। নিহতের খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত ১০ জন আহত হয়।এসময় গ্রামের কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, মোহন শেখ নামে ওই ব্যক্তি হাসপাতালে পৌছানোর আগেই মারা গেছেন। আরও ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ওই গ্রামের পরিস্থিতি এখনও উত্তপ্ত। দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ