ঝিনাইদহে গাছের ডাল পড়ে যুবকের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে গাছের ডাল পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৪, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৪, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে গাছের ডাল কাটতে গিয়ে চাপা পড়ে আলামিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৪ জুন) দুপুরর পৌর এলাকার জলিলপুর নওদাগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলামিন ওই এলাকার ইসলাম হোসেনের ছেলে।এঘটনার ব্যাপারে স্থানীয় ব্যাক্তি ফিরোজ আহম্মেদে জানান, আলামিন সম্পর্কে আমার ভাতিজা সে দিন মজুরের কাজ করে। সকালে পাশের বাড়ির একজনের কয়েকটি গাছ ও গাছের ডাল কাটার জন্য তাকে কাজে নেওয়া হয়। পরে সে একটি পাঁকড়া (শিমুল তুলা) গাছে উঠে ডাল কাটলে সে ডাল মেহগনি গাছে আটকে যায়। নিচে নেমে ডাল নামানোর চেষ্টার এক পর্যায়ে মাথায় পড়লে আলামিন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ