ঝিনাইদহে গৃহবধূকে পুড়িয়ে হত্যায় পলাতক স্বামী-সতিন গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে গৃহবধূকে পুড়িয়ে হত্যায় পলাতক স্বামী-সতিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে প্রথম স্ত্রীকে নির্যাতন ও পুড়িয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডের পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর যাত্রবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- স্বামী শহিদুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী চম্পা খাতুন। তারা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা জানান, ২০১২ সালে শহিদুল ও তার দ্বিতীয় স্ত্রী চম্পা যৌতুকের দাবিতে মাজেদা বানুকে পুড়িয়ে হত্যা করে।এ ঘটনায় নিহতের স্বজন বাদি হয়ে সদর থানায় এ দুই জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পুলিশ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে।দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ হত্যা মামলায় স্বামী শহিদুল ইসলাম ও সতিন চম্পা খাতুনকে আদালত মৃত্যুদণ্ড দেন। তবে তারা পলাতক ছিলেন। তিনি জানান, গ্রেপ্তারদের থানায় নিয়ে আসা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ