ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত আহত ৪ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত আহত ৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত গনি হাজীর ছেলে কাশেম মিয়া (৬০) ও ঘুগড়ী গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫)।স্থানীয়রা জানান, অটোরিকশাযোগে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালিবোঝাই ট্রাক সামনে থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা দুমড়ে-মুচড়ে যাত্রী কাশেম মিয়া ও আলমগীর হোসেন মারা যান। এসময় আহত হন আরও ৪ জন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে এক জনকে যশোর রেফার্ড করা হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আহতদের মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ থানায় রাখা আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ