ঝিনাইদহে বিএনপি’র লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে বিএনপি’র লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ভোট বর্জনের আহবান জানিয়ে ঝিনাইদহের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বিএনপি। শনিবার সকালে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড সংলগ্ন কাঁচাবাজারে পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম ও ছাত্রদল নেতা আব্দুস সালামের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এদিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির’ আয়োজনে বানুড়িয়া বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল ও ইলিয়াসর রহমান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। মহেশপুর, কোটচাঁদপুর ও হরিণাকুন্ডু এলাকায় জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের নির্দেশনায় বিএনপি নেতারা লিফলেট বিতরণ কর্মসুচিতে অংশ গ্রহন করেন। তারা বিভিন্ন হাট বাজার, দোকানপাটে গিয়ে সাধারন ভোটার ও মানুষের ভোট বর্জনের আহবান জানিয়ে বলেন, ৭ জানুয়ারীর ডামি নির্বাচন বর্জন না করলে তাদের ভাষায় ফ্যাসিষ্ট বা কর্তৃত্বাদী শাসন দীর্ঘ হবে। বিএনপি নেতারা ভোট কেন্দ্রে নিজে না যাওয়া ও অন্যকেও না যেতে আহবান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ