ঝিনাইদহে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায় - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
চারদিকে তাপদাহে নাভিশ্বাস হয়ে উঠেছে জনজীবন । কমছেই না তাপমাত্রার পারদ। দিনের দিন বেড়েই চলেছে গরম আর তাপদাহ। স্বস্তির বৃষ্টির আশায় প্রহর গুনছে মানুষ। এ অবস্থায় বৃষ্টির আশায় নামাজ আদায় করেছেন ঝিনাইদহের মুসল্লীরা। সকালে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে জেলা ইমাম পরিষদের আয়োজনে সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করা হয়। এতে শহরের বিভিন্ন এলাকার কয়েকশ’ মুসল্লীগণ অংশ নেয়। নামাজের ইমামতি করেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়েখ মোহাম্মদ সাইদুর রহমান। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ