ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৯, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৯, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। হাটগোপালপুর রাইচরণ তারিনী চরণ ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র মিজান হরিশংকরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তার মৃত্যুতে এলঅকায় শোকের ছায়া নেমে এসেছে। হরিশংকরপুর পুলিশ ক্যাম্পের এসআই শরিফুল ইসলাম জানান, বুধবার বেলা ১১টার দিকে কোদালিয়া প্রাইমারী স্কুলের কাছে মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খায় মিজানুর। এতে সে গুরুতর আহন হয়। তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার বেলা দুইটার দিকে মারা যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ