ঝিনাইদহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ঝিনাইদহ সদরের ফুরসন্দি গ্রামে আধি’পত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দূ-পক্ষের সং’ঘর্ষে অন্তত ১০ জন আ’হত হয়েছে। আহতদের মধ্যে দুজন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন ও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরো’ধ চলে আসছিল । এরই জেরে সম্প্রতি দু-গ্রপের মধ্যে বেশ কয়েকবার মারামারি হয়। আজ সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিনের সাথে জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের পারিবারিক কলহের সৃষ্টি হলে ঘটনাটি দু-গ্রুপের সংঘর্ষে রুপ নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আ’হত হয়। এসময় ২টি বাড়ী ভাংচুর করা হয় । পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে । বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ