ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৫ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ২৬, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ২৬, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপপুসহ ৫ জন গ্রেফতার হয়েছেন। বুধবার দুপুরে ঢাকার বংশাল এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাহাবুব আলম মিলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিন্টু, কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিকী ও সদর পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাকিব আহমেদ বাপ্পিকে। দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের খবর নিশ্চত করে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদ জানান, পথে পথে তল্লাসীর সময় তাদের কাছে ব্যানার ও ফেস্টুন দেখে পুলিশ তাদের গ্রেফতার করে। তিনি নেতাকর্মীদের আশু মুক্তি দাবী করে বলেন, এই মাফয়া ও ফ্যাসিষ্ট সরকারের আয়ূ কমে এসেছে। ক্ষমতার শেষ সময়ে এসে পুলিশ বাহিনী দিয়ে হাসিনা সরকার যা করছে হচ্ছে তা খুবই ন্যক্কার ও দুঃখজনক।
জনতার আওয়াজ/আ আ