টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, টাইগার একাদশে আছেন যারা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ৯, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ৯, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আয়ারল্যান্ড। চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই দল।
আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডের দল থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে তামিম ইকবালের একাদশে।চোটের কারণে এ সিরিজে নেই তাসকিন আহমেদ। নাসুম আহমেদও বাদ পড়েছেন। এ দুজনের জায়গায় একাদশে ঠাই পেয়েছেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
একাদশে আছেন, তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম।
জনতার আওয়াজ/আ আ