টাঙ্গাই‌লে অটোরিকশাকে বাসের ধাক্কা, দুই স্কুলছাত্রীসহ নিহত ৪ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাঙ্গাই‌লে অটোরিকশাকে বাসের ধাক্কা, দুই স্কুলছাত্রীসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ

 

টাঙ্গাই‌লের ধনবা‌ড়ী‌তে বা‌সের ধাক্কায় বেটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন স্কুলছাত্রী। দুর্ঘটনায় আহত হ‌য়েছেন ১০ জন।

আজ রবিবার দুপুর পৌ‌নে ১টার দি‌কে টাঙ্গাইল-জামালপুর সড়‌কের উপ‌জেলার বা‌ঘিল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।নিহতরা হলেন উপজেলার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও বাঘিল গ্রামের কালাম মিয়া মেয়ে রশনি আক্তার ও একই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথি আক্তার, ব্যাটারিচালিত অটোরিকশার চালক উপজেলার নরিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে হামিদ মিয়া (৬৫), গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়া ছেলে মোস্তফা মিয়া (৫২)।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন ধনবা‌ড়ী থানার উপপ‌রিদর্শক (এসআই ) ইদ্রিস আলী।

তিনি বলেন, জামালপুর থে‌কে ঢাকাগামী যাত্রীবা‌হী একটি বাস পেছন থেকে ঘটনাস্থলে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ‌তে ঘটনাস্থ‌লেই তিনজন নিহত হন। এছাড়া আ‌রও ৪ জনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস‌টি আটক করা হ‌য়ে‌ছে। তবে এর চালক পলাতক রয়েছেন।

এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ