টিউবওয়েলের পাকায় হাত ঘষে ফিঙ্গার মেলানোর চেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টিউবওয়েলের পাকায় হাত ঘষে ফিঙ্গার মেলানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৭, ২০২২ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৭, ২০২২ ২:২৭ অপরাহ্ণ

 

ঠাকুরগাঁও থেকে

শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে তিনটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। আজ সকাল আটটা থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। কিন্তু ইভিএমে ধীরগতি ও হাতের ফিঙ্গার না মেলায় ভোগান্তিতে পড়েছে তারা।

নির্বাচনের দায়িত্বে থাকা পোলিং এজেন্টরা পরামর্শ দিচ্ছেন- ফিঙ্গার মেলানোর জন্য পাকা স্থানে আঙ্গুল ঘষে আবারো কেন্দ্রে আসতে। এমন দৃশ্য চোখে পড়ে রাণীশংকৈল উপজেলার মিরডাঙ্গী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। ভোটকেন্দ্রের পাশে টিউবওয়েলে পাকায় ওই কেন্দ্রের ভোটার সায়মা আক্তার আঙ্গুল ঘষছেন। চেষ্টা করছেন ইভিএমে ফিঙ্গার মেলানোর।

সায়মার আক্তারের মতো জিল্লুর রহমানসহ আরও কয়েকজন আঙ্গুল ঘষে ফিঙ্গার মেলানোর চেষ্টা করেন। এ উপজেলায় প্রতিটি কেন্দ্রে প্রান্তিক মানুষেরা ভোট দিতে এসে ফিঙ্গার নিশ্চিতে অনেকে জটিলতায় পড়েছেন।

এ দফায় জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাঁচোর ও নন্দুয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ১২৭ জন, আর সংরক্ষিত নারী সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এখানকার মোট ভোটার সংখ্যা ৬১ হাজার ১৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৫৩৮ জন ও নারী ভোটার ২৯ হাজার ৬১০ জন।

এ তিনটি ইউনিয়নেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

জেলার সবকটি ইউনিয়নের মধ্যে বাকি ছিল এ তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ