ট্রেনে নাশকতা রোধে ক্যামেরা বসানো হচ্ছে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ট্রেনে নাশকতা রোধে ক্যামেরা বসানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, ট্রেনে নাশকতা প্রতিরোধে কম্পার্টমেন্টসহ বাইরে কৌশলগত স্থানে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। স্টেশনসহ বিভিন্নস্থানে আমরা আইপি ক্যামেরা স্থাপন করছি। এ কার্যক্রম শুরু হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম আমরা শেষ করতে চেষ্টা করবো।

তিনি বলেন, এছাড়া রেলের স্থাপনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বিভিন্নস্থানে পুলিশসহ পুলিশকে সহায়তার জন্য আনসার বাহিনীকে নিয়োজিত করা হয়েছে। সম্প্রতি আরও প্রায় তিন হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতাকারী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি।

রোববার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর কাকরাইল চার্চে বড়দিন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা জানান।

আইজিপি বলেন, দুষ্কৃতকারী এবং নাশকতাকারীরা বিভিন্ন কর্মসূচির নামে নির্বাচনবিরোধী কার্যক্রম প্রকাশ্যে করতে পারছে না। কারণ তাদের কর্মসূচিতে জনসমর্থন নেই। আমরা সাধারণ মানুষের সমর্থন নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, গোয়েন্দা সংস্থাসহ সব সংস্থা একসঙ্গে কাজ করছি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। তারপরও নাশকতামূলক দু/একটি ঘটনা ঘটছে। তবে সাধারণ মানুষ নাশকতাকারীদের ধরে আমাদের হাতে দিচ্ছে। মানুষ আমাদের সহায়তা করছে।

তিনি আরো বলেন, অপর এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, নির্বাচনকালীন স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার জন্য ইসির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। যেখানে যে ঘটনা ঘটছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন নিয়ে দেশের পরিস্থিতি অবনতির চেষ্টা করলে বা কোথাও কেউ প্রতিপক্ষকে আক্রমণের চেষ্টা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ