ডা. জাফরুল্লাহ চৌধুরী সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডা. জাফরুল্লাহ চৌধুরী সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ

 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ছুটে এসেছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

এর আগে সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠের পশ্চিম পাশে লাশবাহী ফ্রিজিং গাড়িতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এ সময় তাঁর প্রতি শ্রদ্ধা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল-কলেজের শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

সারিবদ্ধভাবে শেষবারের মতো জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে একনজর দেখার পর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন তাঁরা। পবিত্র জুমার নামাজের পর একই স্থানে জানাজা শেষে তাঁকে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে দাফন করা হবে।

শ্রদ্ধা নিবেদন করতে এসে কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরীর মতো মানুষ আর আসবে না। আমাদের ইতিহাসের একটি পর্ব শেষ হয়ে গেল। আজ তাঁকে দাফন করার পর বাংলাদেশের একটি ইতিহাস শেষ হয়ে যাবে। এই ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত।’

তিনি আরও বলেন, ‘জাফরুল্লাহ সাহেবের সবচেয়ে বড় অবদান—মুক্তিযুদ্ধকে সাধারণ মানুষের দৈনন্দিন যে প্রয়োজন স্বাস্থ্য, পুষ্টি, খাদ্য; এই সবকিছু সমাধান করার যে কাজ তিনি করেছেন সেটি। সেই কাজ কিন্তু সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের কাজ। জাফরুল্লাহ চৌধুরীর মতো মানুষদের যথাযথ সম্মান দিতে পারলেই একটা জাতি গঠিত হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ