ডিজিটাল অপরাধে আক্রান্তের সিংহভাগই শিশু! - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিজিটাল অপরাধে আক্রান্তের সিংহভাগই শিশু!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ

 

সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে গেল পাঁচ বছরে তুলনামূলকভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে হয়রানি কমলেও বেড়েছে অপপ্রচার। আর সবচাইতে চিন্তার বিষয় এক্ষেত্রে আক্রান্তের সিংহভাগই শিশু।

শনিবার (২০ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন কর্তৃক ‘বাংলাদেশে সাইবার অপরাধপ্রবণতা ২০২৩’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুসারে, গেল বছর ৫২ দশমিক ২১ শতাংশ ডিজিটাল হয়রানি বা অপরাধ রেকর্ড করা হয়েছে, যা ২০১৭ সালে ছিল ৫৯ দশমিক ৯০ শতাংশ। এটি কমে আসছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীতে অভিযোগের হারও দিন দিন কমছে। কিন্তু, ২০২৩ সালের জরিপে ডিজিটাল হয়রানি বা অপরাধের শিকার ভুক্তভোগীদের তালিকা ঘেটে দেখা যায় এর ১৪ দশমিক ৮২ শতাংশ অভিযোগকারীর বয়সই ১৮ বছরের নিচে। আর তার চাইতেও চিন্তার বিষয় এই হার গত পাঁচ বছরের ব্যবধানে অপপ্রচার বেড়েছে ১৪০ দশমিক ৮৭ শতাংশ বেশি।

ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে উপস্থাপিত প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, দেশে সম্প্রতি নতুন ধরনের ডিজিটাল অপরাধের মাত্রা বেড়েছে ৩৮১ দশমিক ৭৬ শতাংশ। ২০১৫-২০২৩ সালের মার্চ পর্যন্ত ১১টি ভিন্ন ভিন্ন অপরাধের মাত্রা ক্রমেই বাড়ছে। এসব অপরাধের মধ্যে রয়েছে নানা মাত্রিক প্রতারণা, সামাজিক মাধ্যমসহ অন্যান্য আইডি হ্যাকিং এবং ভুয়া অ্যাকাউন্টে অপপ্রচার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ