ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আত্মসমর্পণের পর শামসুজ্জামানের জামিন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আত্মসমর্পণের পর শামসুজ্জামানের জামিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ

 

রাজধানীর তেজগাঁও থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আত্মসমর্পণের পর প্র‍থম আলোর সাংবাদিক শামসুজ্জামান জামিন পেয়েছেন। আজ রোববার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদীর আদালত এ জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি জানিয়েছেন।

এর আগে ২৯ মার্চ দুপুরে সৈয়দ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামে এক যুবলীগ নেতা বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

একই দিন রাজধানীর রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক নামের এক ব্যক্তি বাদী হয়ে আরেকটি মামলা করেন। এ মামলায় গ্রেপ্তারের পর ৩০ মার্চ শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর গত ৩ এপ্রিল বিশ হাজার টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ মামলায় মতিউর রহমান হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ