ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ৩, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ৩, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে শরীয়তপুর প্রেসক্লাব, ইলেকট্রনিক মিডিয়া ,জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মফস্বল সাংবাদিক ফোরাম, শরীয়তপুর জেলা সাংবাদিক ইউনিয়ন এর ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সোমবার সকাল ১১টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদমিনার সংলগ্ন মহাসড়কের মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ নেয়। মানববন্ধনে জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সপ্তপল্লী সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক বাংলাদেশ বুলেটিন পত্রিকার শরীয়তপুর জেলা পতিনিধি মোঃ আবুল হোসেন সরদার, সাধারন সম্পাদক জনকন্ঠ ও একুশেটিভি প্রতিনিধি আবুল বাশার, চ্যানেল আই প্রতিনিধি এসএম মজিবুর রহমান, এখন টিভি প্রতিনিধি কাজী মনির, চ্যানেল ২৪ প্রতিনিধি নুরুল আমি রবিন, প্রথম আলো প্রতিনিধি সত্যজিৎ ঘোষ মানবজমিন প্রতিনিধি শেখ খলিলুর রহমান, হুংকার পত্রিকার বার্তা সম্পাদক হারুন অর রশিদ, বালুচর পত্রিকার সম্পাদক আঃ ওয়াদুদ, নয়া সতাব্দি পত্রিকার প্রতিনিধি খোরশেদ আলম বাবুল , ইন্ডিপেনডেন্ট টিভি প্রতিনিধি ছগির হোসেন, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি মেহেদী হাসান, সপ্তপল্লী সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার দাউদ মোঃ তুহিনসহ অনেকে উপিস্থিত ছিলেন।এ সময় সাংবাদিকগন বলেন সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাা প্রত্যাহার করতে হবে। একই সাথে সাংবাদিক শামসুজ্জামানের মুক্তিদিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ