ডিবির সাবেক ডিসি মশিউর রহমান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের সাবেক ডিসি মশিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি) রবিউল আলম ভুঁইয়া।
ডিবি সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনসংশ্লিষ্ট একাধিক মামলায় মশিউরকে গ্রেফতার দেখানো হবে। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদনও করবে ডিবি।
২০২২ সালে মশিউর রহমানকে গোয়েন্দা গুলশান বিভাগ থেকে সরিয়ে লালবাগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি গুলশান বিভাগের ডিবি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
সরকার পতনের পর সর্বশেষ গত ১৩ আগস্ট মশিউর রহমানকে ডিবি থেকে বদলি করা হয়। তাকে বদলি করে সংযুক্ত করা হয় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে।
মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশের ডিবিতে কর্মরত ছিলেন। সর্বশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন। ডিবি কর্মকর্তা হিসেবে মশিউর ছিলেন আলোচিত।
জনতার আওয়াজ/আ আ