ডিম ও জুতার মালা নিয়ে আদালতে হিরো আলম - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিম ও জুতার মালা নিয়ে আদালতে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২৮, ২০২৪ ৪:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২৮, ২০২৪ ৪:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাত এ রহমানের খোঁজে ডিম এবং জুতার মালা নিয়ে ঢাকার আদালতে ঘুরছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এর আগে তিনি হত্যা চেষ্টার অভিযোগে আরাফাত এ রহমানের বিরুদ্ধে মামলার আবেদন করেন।

বুধবার (২৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে তিনি এ আবেদন করেন। পরে আদালত তার জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য অপেক্ষায় রেখেছেন।

আদালত থেকে বেরিয়ে হিরো আলম বলেন, আমাকে যে মারধর করা হয়েছে সে ব্যথা এখনো রয়েছে। আমি শুনেছি আরাফাতকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। লোকজনের ভয়ে তাকে আদালতে নিয়ে আসা হচ্ছে না। আমার মনে হয় তাকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে। আরাফাতের নির্যাতনের শিকার যারা তারাও আজ আদালতে এসেছে।

তিনি আরও বলেন, উপনির্বাচনের সময় আমাকে হত্যার উদ্দেশ্যে আরাফাতের নেতৃত্বে তার লোকজন হামলা চালায়। আজ আদালতে সে অভিযোগে তার বিরুদ্ধে মামলা করতে এসেছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ