ড. ইউনূস-তারেক রহমান বৈঠক বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ড. ইউনূস-তারেক রহমান বৈঠক বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় বৈঠক বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বৈঠকের প্রস্তুতির কথা উল্লেখ করে এই অভিমত জানিয়েছেন তিনি।

আগামীকালের বৈঠকের প্রস্তুতি হিসেবে বিএনপির একজন প্রতিনিধি আজ তাদের কাছে এসেছিলেন বলে ভিডিও বার্তায় জানিয়েছেন শফিকুল আলম।

ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, কালকে নয়টার মধ্যেই ওনারা আসবেন। আসার পরে একটা ওয়ান টু ওয়ান মিটিং হবে। এই ক্ষেত্রে ওনারা যদি মনে করেন আরও কেউ থাকবে, সেটা এই দুজন লিডারই এটা ডিসাইড করবেন (সিদ্ধান্ত নেবেন)।’

এ বৈঠক বাংলাদেশের সামনের রাজনৈতিক বাস্তবতার জন্য উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘সামনে নির্বাচনের একটি সময় দেওয়া হয়েছে এপ্রিলে, এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এই মিটিংয়ে আমরা আশা করছি যে তারা এখানে আসলে কি এজেন্ডা এটা না, তারা যে মিটিং করছেন এবং তারা সবকিছুই আলাপ করবেন। কেননা তারা একজন হচ্ছেন এখনকার ইন্টেরিম গভর্নমেন্টের প্রধান, আরেকজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির (সবচেয়ে বড় রাজনৈতিক দল) প্রধান। তাদের দুজনের মধ্যে আলোচনা হবে এবং তারা সবকিছু নিয়ে আলোচনা করবেন।’

স্থানীয় সময় আগামীকাল শুক্রবার সকালে লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক হবে। যুক্তরাজ্য সফরে এই হোটেলেই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ