ড. মোশাররফের শারীরিক খোঁজখবর নিলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ১৭, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ১৭, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৭ এপ্রিল) রাতে মোশাররফের গুলশানের বাসায় যান বিএনপি মহাসচিব।
খন্দকার মোশাররফের ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন বলেন, ‘বিএনপি মহাসচিব বাবাকে দেখতে এসেছিলেন। তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। কুশল বিনিময় করেছেন।’
গত শুক্রবার দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও খন্দকার মোশাররফের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে গুলশানের বাসায় যান।
মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর শারীরিক অবস্থার উন্নত না হওয়ায় উন্নত চিকিৎসা নিতে গত ২১ জানুয়ারি সিঙ্গাপুরে যান বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। সেখানকার ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয় ২৭ জানুয়ারি। ২১ ফেব্রুয়ারি দেশে ফিরে তিনি গুলশানের বাসায় বিশ্রামে আছেন।
জনতার আওয়াজ/আ আ