ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভা সম্পন্ন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটের গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক ও ওয়ার্কিং কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইলের গর্ভনিং বডির সভাপতি ও অ্যালামনাই এসোসিয়েসনের সদস্য ডা. রঞ্জিত কুমার দের সভাপতিত্বে ও সদস্য সচিব শিক্ষক কাজল কান্তি দাসের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য আবদুল মুতলিব, আবদুর নূর মছলায়, মজির উদ্দিন চাকলাদার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুর রহমান, মোহাম্মদ আলা উদ্দিন, শাহাব উদ্দিন, আবদুস সায়াদ, মনসুর আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আবু সালমান চৌধুরী, ওয়ার্কিং কমিটির সদস্য শিক্ষক জাকের আহমদ, রুহেল আহমদ আকন্দ, রেজওয়ান হোসেন রাজু, মো: খসরু, নাজিমুল হক লস্কর, হোসেন আহমদ, রুহিন আহমদ, হোসাইন আহমদ, গোলাম দস্তগীর খান, আনোয়ার হুমায়ুন, শাহরিয়ার শিপু লস্কর, ছালিম ছিদ্দিকি, ফারহান মাসউদ আফছর, কামরুল হাসান প্রমুখ।

সভায় আগামী ১১ নভেম্বর বিদ্যালয়ের ১২৫ পূর্তি উদযাপন অনুষ্ঠান পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করে অনুষ্ঠানের সূচি প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় অনুষ্ঠান পরিচালনা করার জন্য কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ