ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন ও আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর প্রতিবাদে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বৃহস্পতিবার রাতে মিছিলটি কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে শুরু হয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছাত্রদলের সহসভাপতি আক্তারুজ্জামান আক্তার, সহসভাপতি নাছিরউদ্দিন নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মূসা, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল রিয়াদ, সহসাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সোহেল রানা, নাহিদুজ্জামান শিপন, জুবায়ের আহম্মেদ, সানি, শাহরিয়ার আলম সাম্য, তানভীর, ঢাকা কলেজ ছাত্রদলের আবু সাঈদ, রাশেদুল আমিন, প্রদীপ অধিকারী, মিল্লাদ হোসেন, শাহ পরাণ, ঢাকা মহানগর পূর্বের বায়েজিদ হাসান, তিতুমীর কলেজের রিমু হোসেন, নোবেল আলম সূর্য, ঢাকা পলিটেকনিকের হাফিজ উদ্দিন, তেঁজগাও কলেজের আবদুর রহমান, নিউমার্কেট থানার সুমনসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আক্তারুজ্জামান আক্তারের সঞ্চালনায় সহসভাপতি নাছিরউদ্দিন নাছির বলেন, এক এগারোর অবৈধ সেনা সমর্থিত সরকারের আমলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতা তারেক রহমান ও তার সহধর্মিণী হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের নামে ২০০৭ সালে দুদক যে মিথ্যা মামলা দায়ের করেছিল সেই মামলায় আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অবৈধ হাসিনার আজ্ঞবহ আদালত বিচারকার্য শুরু করেছে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই সেই বিচারকার্য যদি অনতিবিলম্বে বন্ধ না করা হয় জাতীয়তাবাদী ছাত্রদল এই মিথ্যা, বানোয়াট মামলার বিরুদ্ধে রাজপথে আন্দোলনের মাধ্যমে সমাধান করবে।
তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের দেশে-বিদেশে কোনো সম্পত্তি নেই। তাই সরকারের আজ্ঞাবহ আদালতের উদ্দেশ্য বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে এই মিথ্যা মামলার বিচারকার্য বন্ধ করুন। অন্যথায় ছাত্রদল আপনাদের বিচারের দায়িত্ব নিজ হাতে তুলে নিতে বাধ্য হবে।
জনতার আওয়াজ/আ আ