ঢাকা-গাজীপুরে ২১ লাখ ভবনের মাত্র ৩২৫২টির ভূমিকম্প সহনক্ষমতা নির্ণয় - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-গাজীপুরে ২১ লাখ ভবনের মাত্র ৩২৫২টির ভূমিকম্প সহনক্ষমতা নির্ণয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা ও গাজীপুর মহানগরে ২১ লাখেরও বেশি ভবন থাকলেও সেগুলোর মধ্যে মাত্র ৩ হাজার ২৫২টির ভূমিকম্প সহনক্ষমতা ও ঝুঁকি নির্ণয় করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ রাজউক আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় বিষয়ক’ মতবিনিময় সভায় এ তথ্য জানান রাজউকের নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. ওয়াহিদ সাদিক৷

তিনি জানান, রাজউক ঢাকা ও গাজীপুরে ৩ হাজার ২৫২টি ভবনের ভূমিকম্প সহনক্ষমতা ও ঝুঁকি নির্ণয় করেছে। ভবনের ভূমিকম্প ঝুঁকি নিরূপণে FEMA-310 গাইডলাইন অনুসরণ করা হয়েছে।

এর মধ্যে ২ হাজার ৭০৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২০৭টি হাসপাতাল, ৩৬টি থানা ও ৩০৭টি অন্য ভবনসহ মোট ৩ হাজার ২৫২টি ভবনের র‌্যাপিড ভিজ্যুয়াল অ্যাসেসমেন্ট (আরভিএ) সম্পন্ন করেছে।

এ ভবনগুলোর মধ্যে ৫৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫টি হাসপাতাল, ৩টি ফায়ার স্টেশন ও অন্য ৩টিসহ মোট ৫৭৯টি ভবনের প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (পিইএ) সম্পন্ন করেছে।

১৮৭ টি ভবনের ডিটেইলড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (ডিইএ) সম্পন্ন করেছে। যার মধ্যে ৯৪টি স্কুল, ৭৮টি কলেজ, ১১টি বিশ্ববিদ্যালয় ও ৪টি হাসপাতাল ভবনসহ মোট ১৮৭টি ভবন রেট্রোফিটিংয়ের সুপারিশ করেছে। ঢাকা ও গাজীপুরে ৪২টি ভবন অপসারণের সুপারিশ করেছে রাজউক।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ