ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
মামলা প্রত্যাহার, শ্রমিক ছাটাই বন্ধ ও লে-অব ঘোষনা করা কারখানা খুলে দেয়ার দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছে একটি পোষাক কারখানার শ্রমিকরা। বুধবার (১৯ ফেব্রæয়ারী) দুপুর দুইটা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। এতে ব্যস্ততম ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে বিপুল সংখক যানবাহন আটকা পড়ে আছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জের সদর উপজেলার নয়ামাটি এলাকায় অবস্থিত ইউরোটেক্স গার্মেন্টস কারাখানার চাকুরিচ্যুত শ্রমিক ও কারখানার ভাংচুর মামলার আসামী হওয়া ২৮ শ্রমিকসহ প্রায় দুই থেকে আড়াইশ’ শ্রমিক তাদের মামলা প্রত্যাহার, শ্রমিক ছাটাই বন্ধ, বকেয়া বেসতন প্রদানসহ বিভিন্ন দাবি জানায়। তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের স্টেডিয়ামের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে আসছে। এতে রাস্তার দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকরা পড়ে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। বিকেল সাড়ে চারটায় এ রির্পোট লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা।
উল্লেখ গত ১৭ ফ্রেব্রæয়ারী একই দাবিতে ইউরোটেক্স গার্মেন্টস শ্রমিকরা চাষাঢ়া গোলচত্ত¡রে প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
জনতার আওয়াজ/আ আ