ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ৬ ইউনিটের কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ৬, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ৬, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের ছয় ইউনিটের কমিটি ঘোষণা করেছে মহানগর উত্তর ছাত্রদল।
মঙ্গলবার রাতে মহানগর উত্তরের সভাপতি মেহেদি হাসান রুয়েল ও সাধারণ সম্পাদক রাসেল বাবু কমিটিগুলোর অনুমোদন দেন।
ঘোষিত ইউনিটগুলো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি কলেজ, হাতিরঝিল থানা, রামপুরা থানা, ক্যান্টনমেন্ট থানা ও ভাষানটেক থানা।
এ বিষয়ে মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল বাবু বলেন, ‘ছাত্রদলের কার্যক্রমকে আরো গতিশীল ও সামনের গণতান্ত্রিক সংগ্রামকে কার্যকর আন্দোলনে পরিণত করতে প্রিয় অভিভাবক দেশনায়ক তারেক রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নির্দেশনায় আমরা বিভিন্ন ইউনিট কমিটির পূর্ণগঠন করছি। তার অংশ হিসেবে আজ ছয়টি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা আশাকরি গঠিত কমিটির নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবেন।’
জনতার আওয়াজ/আ আ